নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

নারী সেনাসদস্য সেজে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে প্রতারক টিটু গ্রেপ্তার

উত্তরা (ঢাকা): সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ভুয়া পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে এক ইতালি প্রবাসীর পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
​আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে অবস্থিত পিবিআই ঢাকা জেলার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
​গ্রেপ্তারকৃত তোফায়েল আলম টিটু ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ছয়ান হাজার রামতোল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিম উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বাহের বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগম (৪৬)-এর ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খান (২২)-এর সঙ্গে ফেসবুকে ‘লেডি কোলকাত/নারী যোদ্ধা’ নামক একটি আইডির মাধ্যমে পরিচয় হয় টিটুর। টিটু বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত ছবি ও ভিডিও ব্যবহার করত এবং ফোনে হুবহু নারীকণ্ঠে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে নিজের ভুয়া মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে শাহাদাতের মায়ের কাছ থেকে আনুমানিক ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।
​প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী পরিবার প্রথমে আদালতে সিআর মামলা দায়ের করলে প্রাথমিক তদন্তে বিকাশ ও নগদের লেনদেনের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-২৮, তারিখ- ১০/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড) রজু করা হয়। গত ১৩ সেপ্টেম্বর থেকে পিবিআই ঢাকা জেলা স্বউদ্যোগে মামলাটির তদন্ত শুরু করে।
​পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম-এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মনজুর রহমান অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আসামি তোফায়েল আলম টিটু বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
​পিবিআইয়ের তদন্তে দেখা গেছে, টিটু নারীকণ্ঠে কথা বলতে পারদর্শী হওয়ায় এই কৌশল কাজে লাগিয়ে দেশে ও প্রবাসে থাকা আরও অনেকের সঙ্গে নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এছাড়া কিশোরগঞ্জ জেলার আদালতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
​পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত এ ধরনের প্রতারণা রোধে এবং জড়িয়ে পড়া চক্রগুলোকে আইনের আওতায় আনতে পিবিআইয়ের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে

১

নিরপেক্ষতার অর্থ কী—তা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

২

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

৩

নজরুল ছিলেন গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ: আবদুল হাই শিকদার

৪

নারী সেনাসদস্য সেজে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে প্রতারক টিটু গ্রেপ্তার

৫

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

৬

ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

৭

রিয়াদে এক সপ্তাহ স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

৮

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৯

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ

১০

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

১১

নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি

১২

স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

১৫

হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: আতিয়ার সভাপতি ও তুকার সম্পাদক নির্বাচিত

১৬

জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

১৭

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল

১৮

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে লেক ও নালা পরিষ্কার করল বিএনপি

১৯

আশুলিয়ায় মহাসড়কে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

২০