নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার

 মশার বংশবৃদ্ধি রোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির বিশেষ উদ্যোগে গাজীপুর শহরের মধ্যপাড়া এলাকার শত বছরের প্রাচীন একটি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা এই পুকুরের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এসময় নিজে উপস্থিত থেকে পুকুরটির পরিষ্কার কাজে অংশ নেন।

সুদীর্ঘ সময় ধরে জমে থাকা বর্জ্যের কারণে জলাশয়টি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছিল। এতে আশপাশের এলাকার পরিবেশ যেমন বিপন্ন হচ্ছিল, তেমনি মশার আদর্শ প্রজননক্ষেত্র হিসেবে তা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছিল।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে এলাকার সার্বিক পরিবেশে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। পুকুরটির পানির স্বাভাবিক অবস্থা ধরে রাখা এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিচ্ছন্ন রাখা সম্ভব হলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি লক্ষণীয়ভাবে হ্রাস পাবে।

উক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকালে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাড. শহীদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া,
আ ক ম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, খান জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, মাহমুদ হাসান রাজু, শাহাদাৎ হোসেন শাহীন, সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুর এবং নাজমুল খন্দকার সুমন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১

আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক

২

আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা।

৩

রাজশাহীতে ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ অনুষ্ঠিত

৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা

৫

ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান

৬

ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার

৭

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন

৮

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১০

ট্রান্সমিটার ডে নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রয়েল ক্লাব

১১

যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

১২

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৩

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

১৪

আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ

১৫

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

১৬

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

১৭

সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

১৯

জেলা কল্যাণের আড়ালে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভোট কারচুপিতে রাশেদকে সহযোগিতা করলেন রাফিদ

২০