নিজস্ব প্রতিবেদক:
ট্রান্সমিটার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডে নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ট্রান্সমিটার রয়েল ক্লাব টিম। আজ শুক্রবার সন্ধ্যা ৮ টায় বিদ্যুতের আলোয় দক্ষিনখান থানার ফায়দাবাদ ট্রান্সমিটার বালির মাঠে ট্রান্সমিটার সুপার ভয়েস ক্লাবকে ৬/১ গোলে হারিয়ে রয়েল ক্লাব চ্যাম্পিয়ন হয় । রয়েল ক্লাবের পক্ষে ফয়েজ হ্যাটট্রিক করেন। রয়েল ক্লাবের খেলোয়াড় শাকিব, অনেক, ফয়েজ, জাকারিয়া, মারুফ, রাতুল ও জোবায়ের দর্শকদেরকে দৃষ্টিনন্দন পাসিং খেলা উপহার দেন। দক্ষিনখান এলাকার কয়েক হাজার দর্শক এই খেলা উপভোগ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ন আহবায়ক এস আই টুটুল।
রেফারি হিসেবে ফুটবল খেলাটি পরিচালনা করেন রিফাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সুমন হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৭ নং ওয়ার্ড বিএনপি নেতা আলামিন সরকার, দক্ষিনখান থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, এছাড়া দক্ষিন থানা বিএনপি এবং উত্তরা পূর্ব থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ট্রান্সমিটার স্পোর্টিং ক্লাবের অনিক,মেহদি,দিদার,ফরহাদ,মাহি,জাহিদ, রোমানসহ ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছেন।
মন্তব্য করুন