নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

(নীলফামারী) প্রতিনিধি:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ডিমলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবীব মুর্তজা লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক মো. নুর বকস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী হাবিবুর রহমান, কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহা. মুনতাসির বিল্লাহ প্রমুখ।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দোলাপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা কামিল মাদ্রাসা ও ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসা।

প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ (মাদ্রাসা পর্যায়)-এর বিতর্কের বিষয় ছিল ‘নৈতিকতার অভাবই দুর্নীতির মূল কারণ’ এবং গ্রুপ ‘খ’ (স্কুল পর্যায়)-এর বিষয় ছিল ‘তারুণ্যের শক্তিই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সাময়িক অর্জনের জন্য কখনো শর্টকাট বা অসৎ উপায় অবলম্বন করা উচিত নয়। সততা ছাড়া দীর্ঘমেয়াদে কর্মক্ষেত্র কিংবা বাস্তব জীবনে সফল হওয়া অসম্ভব।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবনে নানা ঘাত-প্রতিঘাত ও কষ্টের মুখোমুখি হলেও কখনো মিথ্যার আশ্রয় নেননি। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও ব্যক্তিজীবনে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তরুণ প্রজন্মকে এখন থেকেই সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

চূড়ান্ত পর্বে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্কে পক্ষে অবস্থান নিয়ে চ্যাম্পিয়ন হয় ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় ডিমলা কামিল মাদ্রাসা। পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারইয়াম ইসলাম।

অনুষ্ঠান শেষে বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণখানে মসজিদের দেয়াল ভেঙে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা, হুমকী ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

১০

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

১১

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

১২

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১৩

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১৪

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৭

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৮

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৯

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

২০