নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

জাতীয় গ্রিডে সরবরাহ বৃদ্ধি: শিল্পাঞ্চলে গ্যাস সংকটের উন্নতি, চট্টগ্রামে চাপ স্বাভাবিক

অর্থনীতি ও শিল্প ডেস্ক | লিড নিউজ ২৪

 

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় দেশের শিল্প-কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবং অন্যান্য শিল্পাঞ্চলেও ধীরে ধীরে সরবরাহ বাড়তে শুরু করেছে। ব্যবসায়ী নেতারা প্রত্যাশা করছেন, আজ রাত থেকে আগামীকালের মধ্যে দেশের অধিকাংশ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।বিএনপির অফিশিয়াল ফেসবুক প্ল্যাটফর্ম ‘বিএনপি মিডিয়া সেল’-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে শিল্পাঞ্চলের বর্তমান গ্যাস পরিস্থিতির এই ইতিবাচক পরিবর্তনের তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক পরিস্থিতি সম্পর্কে জানান, জাতীয় সঞ্চালন পাইপলাইনে গ্যাসের সরবরাহ ক্রমাগত বাড়ছে এবং পাইপলাইনে গ্যাসের চাপও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে শিল্প-কারখানাগুলো আগের স্বাভাবিক কর্মচঞ্চলতায় ফিরে আসার জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে।

তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের আশ্বাসের পর জাতীয় সঞ্চালন পাইপলাইনে গ্যাসের চাপ বৃদ্ধি করা হয়েছে। তবে দীর্ঘ সময় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কম থাকার কারণে উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার গ্রাহক এবং শিল্প ইউনিটের কাছে পৌঁছাতে পাইপলাইনের টেকনিক্যাল কারণে কিছুটা সময় লাগছে। তবে আজ রাত কিংবা আগামীকাল ভোরের মধ্যে অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে ব্যবসায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে আশ্বস্ত করা হয়েছিল যে, দ্রুততম সময়ের মধ্যে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই আজ শিল্পখাতে স্বস্তির আভাস মিলছে।
পেট্রোবাংলার সরবরাহের চিত্র:
পেট্রোবাংলা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, জাতীয় সঞ্চালন পাইপলাইনে আগের দিনের তুলনায় সরবরাহ তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। আজ বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ কোটি ৬০ লাখ (২৬০.৬ কোটি) ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। যেখানে আগের দিন একই সময়ে সরবরাহের পরিমাণ ছিল ২৩৪ কোটি ৫৩ লাখ (২৩৪.৫৩ কোটি) ঘনফুট। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্রিডে প্রায় ২৬ কোটি ঘনফুটেরও বেশি গ্যাস যুক্ত হয়েছে।

বিভিন্ন শিল্পাঞ্চলের বর্তমান অবস্থা:
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম জানান, চট্টগ্রাম অঞ্চলে ইতোমধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে গেছে। তবে ঢাকা ও এর আশপাশের বৃহৎ শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহের পূর্ণাঙ্গ ও সঠিক চিত্র আগামীকাল সকালে কারখানা মালিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, গ্যাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিভিন্ন জোনের কারখানা মালিকদের প্রাপ্ত তথ্য নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জোনে দৃশ্যমান অগ্রগতি হলেও ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জোনে এখনো গ্যাসের পূর্ণ চাপ পাওয়া যায়নি। তবে রাতের মধ্যে পাইপলাইনের চাপ বাড়লে এসব এলাকায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।এ বিষয়ে তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ও মোশারফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, “গাজীপুরের শিল্পকারখানাগুলোতে এখনো কাক্সিক্ষত মাত্রায় চাপ বাড়েনি। তবে গ্রিডে সরবরাহ বৃদ্ধির যে তথ্য পাচ্ছি, তাতে আগামীকালের মধ্যে কারখানাগুলোতে সংকট কেটে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।”
ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বলছেন, দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছিল এবং রফতানিমুখী খাতগুলো ঝুঁকিতে পড়েছিল। জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দ্রুতই শিল্পখাত তার স্বাভাবিক গতি ফিরে পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১০

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১২

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৩

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৪

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৭

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৯

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

২০