নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ

এশিয়ান গেমসের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ নারী দল। যেখানে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ চীন। জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বাংলাদেশের জন্য চিন্তার কিছু নেই। শেষ পর্যন্ত ম্যাচ মাঠে না গড়ালে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জয়ী ঘোষণা করা হবে বাংলাদেশকে।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে এর দুই দিন আগে, ১৭ সেপ্টেম্বর। প্রথম দিনে জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা বাংলাদেশের ম্যাচটি।

কিন্তু নাগোয়ার আকাশ আপাতত সেই লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। শহরটিতে বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় সেপ্টেম্বর। বর্তমানে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরাও ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করতে পারেননি।

ম্যাচ আয়োজনের জন্য অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা থাকবে। ২০ ওভারের ম্যাচ সম্ভব না হলে আম্পায়াররা সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করবেন। সেটিও আয়োজন করা না গেলে তখন সামনে আসবে দুই দলের র‍্যাঙ্কিং।

আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, চীন ৩৭ নম্বরে। ফলে ম্যাচ মাঠে গড়ানো একেবারেই সম্ভব না হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশকেই কোয়ার্টার ফাইনালের জয়ী ঘোষণা করা হবে। তাতে সেমিতে খেলার টিকিট পাবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১১

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১২

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৩

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৪

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৭

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৮

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৯

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

২০