নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

মহেশপুরে মাদক সেবন করে শান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক.বাবলু মিয়া-
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন করে উন্মত্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ জহির উদ্দিন (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
​গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) মহেশপুর উপজেলার কাজীর বেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রাম থেকে তাকে পুলিশ আটক করার পর এই দণ্ড প্রদান করা হয়।
​দণ্ডপ্রাপ্ত জহির উদ্দিন সামন্তা গ্রামের মোঃ রাশেদের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টিম ১৪ সেপ্টেম্বর সামন্তা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় লোকজনের শান্তি বিনষ্ট করার সময় জহির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে আটককৃত যুবককে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেনের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। আসামি মাদক সেবন ও গোলযোগ সৃষ্টির অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় (মোবাইল কোর্ট মামলা নং: মহেশ মিস ৮৫/২৬)।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০