নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁ/জা সেবনের ছড়াছড়ি

​সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ কোণে সমিলের পেছনের এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই এলাকার একটি ভিডিও চিত্র ধারণ করা হয়, যা নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় এ ধরনের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। স্কুল মাঠ ও এর আশপাশের নিরিবিলি পরিবেশকে কাজে লাগিয়ে বিভিন্ন বয়সের যুবকরা দিনে-দুপুরে প্রকাশ্যেই মাদক সেবন করছে। এর ফলে একদিকে যেমন এলাকার উঠতি বয়সি তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্বস্তির মধ্যে রয়েছেন।

​এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও এই চক্রের তৎপরতা থামছে না। জনবহুল ও একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সংবেদনশীল এলাকায় প্রকাশ্যে মাদকের আসর বসার কারণে সাধারণ পথচারীদেরও নানা বিড়ম্বনায় পড়তে হয়।

​এই বিষয়ে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ওয়াজেদ উল্লাহ মুঠোফোনে বলেন, “বিষয়টি ভীষণ খারাপ, তবে এটা বাইরের বিষয়, আমার কী করার আছে তা দেখতে পারি না। আইনশৃঙ্খলা মিটিংয়ে বলেছিলাম স্কুলের চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার জন্য।”

​বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই মাদকের আখড়া উচ্ছেদ করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০