নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ঊত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে পরাজিত বাংলাদেশ

এশিয়ান গেমসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

জাপানের আইচি-নাগায়োতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারীদের ফুটবল দিয়ে বাংলাদেশ তাদের মিশন আজ থেকে শুরু করেছে। কিন্তু ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরুটা মোটেই ভাল হলোনা। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে আন্তর্জাতিক ভাবে দারুন কিছু সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আজ তারা বাংলাদেশের বিপক্ষেও শক্তিশালী ফুটবল উপহার দিয়েছে। জাপানে তারা স্বর্ণপদক জয়ের অন্যতম ফেবারিট দল হিসেবে খেলতে এসেছে।

বিরতির আগে বাংলাদেশের জালে তারা সাত গোল দিয়েছে। ম্যাচের ১০ মিনিটে রিয়ং জংয়ের জোড়া গোলে ব্যবধান দ্বিগুন করে উত্তর কোরিয়া। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ং গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ১৮ ও ৩৫ মিনিটে চ্যা আন ইয়ংয়ের জোড়া গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ং আরও দুই গোল করেন।

বিরতির পর আরও তিন গোল হজম করেছে বাংলাদেশ। রিং সং, জং কুম ও হান জিন হং স্কোরশিটে নাম লিখিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই মাঠেই গ্রুপের আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০