নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

এক বছরের মধ্যে দুইবার ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিতে অস্বীকৃতি জানাল। ভূরাজনৈতিক উত্তেজনা ও ভারতবিরোধী অবস্থানের কারণে ট্রফি নেওয়ার বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বয়কট করেছে তারা।গত বছর পাকিস্তানকে ফাইনালে হারিয়ে জেতা ট্রফিটি এখনও হাতে পায়নি ভারতের পুরুষ দল। ফাইনালের পর নাকভি ট্রফি নিয়ে মাঠ ছাড়েন। সেটি এখন এসিসির দপ্তরে রয়েছে। এরপর রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জেতা ভারতও একইভাবে নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি জানায়।ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই আগেভাগেই এসিসি কর্মকর্তাদের জানিয়ে দেন, চ্যাম্পিয়ন হলে ভারত নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না। এবার পোডিয়ামে ট্রফিও আনা হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, বোর্ড আশাবাদী ছিল অন্য কর্মকর্তার মাধ্যমে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

সাইকিয়া আরও জানান, ভারতীয় নারী দল এসিসি ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু নাকভি সেই প্রস্তাব নাকচ করে দেন। তাতে বিসিসিআইও আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে।

সাইকিয়াকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘দেড় বছর আগের (পুরুষদের এশিয়া কাপের সময়কার) ধারাবাহিকতায় আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চাইনি। আমরা এখনও আমাদের পুরুষদের এশিয়া কাপের ট্রফিটি হাতে পাইনি। তবে বিদেশি কিছু ভাড়াটে ঘাতকদের হাতে প্রাণ দেওয়া আমাদের দেশের বহু মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অবস্থান অটুট রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেপুটি চেয়ারম্যানকে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তা মেনে নেওয়া হয়নি। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো উপায় ছিল না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০