নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানেই নেই ২ উইকেট, এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য পেরিয়ে তারা ৪ ‍উইকেটে জিতেছে। লঙ্কান মেয়েরা যখন মাঠ ছাড়ছে তখনও বাকি ৮ বল। মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ফাতিমা সানার দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে। অধিনায়ক ফাতিমা দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেছেন।

র আগে পাকিস্তানের শুরুটা হয় মাত্র ৫ রানের মাথায় ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারিয়ে। এরপর শাওয়াল জুলফিকার (২৪) ও গুল ফিরোজার (২১) বিদায়ে তারা আরও চাপে পড়ে যায়। মাঝে আয়েশা জাফর (৭) ও সাদাফ শামাস (৮) রানে ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। ছয় নম্বরে নেমে সেই দুর্দশা কাটিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাতিমা। তিনি ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ এবং তুবা হাসান ১২ রানে অপরাজিত ছিলেন।

লঙ্কানদের পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা ২টি করে উইকেট নিয়েছেন। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় তাদের শুরুটাও ভালো হয়নি। স্রেফ ৫ রানে লঙ্কানরা অধিনায়ক চামারি ও সঞ্জনা কাভিন্দিকে হারায়। এরপর হাসিনি পেরেরা (৩) ও ইমেশা দুলানি (২৪) অল্প সময়ের ব্যবধানে আউট। তবে হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি ৬৭ রানের জুটিতে টেনে তোলেন শ্রীলঙ্কাকে।

সামারাবিক্রমা ৩৬ ও কাভিশা ৩৩ রান করেন। নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের ক্যামিওতে ৮ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪ উইকেটে জিতে টানা তৃতীয়বার লঙ্কান মেয়েরা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন অধিনায়ক ফাতিমা। তবে তাদের হারে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনাল থেকে বঞ্চিত হলো ক্রিকেটভক্তরা।

আগামীকাল (রোববার) রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত ম্যাচে (ফাইনাল) মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারত সর্বোচ্চ ৭ এবং লঙ্কানরা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা শিরোপা জেতে একবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০