নিউজ ডেস্ক
৪ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

দক্ষিণখানে চাঞ্চল্যকর ছিনতাই মামলার মূলহোতা গ্রেফতার, মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দক্ষিণখান থানাধীন এলাকায় এক নারী গার্মেন্টস কর্মীর ওপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মোবাইল ফোনটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
​পুলিশ জানায়, গত ২৫ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখ সকাল আনুমানিক ৭:৪০ ঘটিকায় দক্ষিণখানের ফায়দাবাদ প্রাইমারী স্কুল রোডের কাঁচা রাস্তায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোছা. রত্না (৩৫) ‘আব্দুল্লাহপুর বেসিক অ্যাপারেলস গার্মেন্টস’-এর অপারেটর হিসেবে কর্মরত আছেন এবং প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন। পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা ভুক্তভোগীর হাত থেকে প্রায় ৯,০০০ টাকা মূল্যের একটি ভিভো (Vivo) কোম্পানির স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অপর আসামি ধারালো ছুরি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
​ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিসি উত্তরা, এডিসি দক্ষিণখান জোন এবং দক্ষিণখান থানার অফিসার ইনচার্জের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরবর্তীতে এ ঘটনায় দক্ষিণখান থানায় গত ২৭ আগস্ট, ২০২৩ তারিখে ধারা-৩৯২/৩৪ পেনাল কোড অনুযায়ী এফআইআর নং-২৯ রুজু করা হয়।
​তথ্য-প্রযুক্তির সহায়তায় দক্ষিণখান এলাকা ও গাজীপুরের গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মামলার ১নং এজাহারভুক্ত আসামি মো. জান্নাতুল নাঈমকে (৩২) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই চক্রের মূল পরিকল্পনাকারী এবং ভুক্তভোগীকে প্রথম আক্রমণকারী হিসেবে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এছাড়া, এই চক্রের সাথে জড়িত অপর পলাতক আসামি সাগর (৩৫), রানা (৩৩) এবং মনিরকে (৩৮) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
​উদ্ধার ও আইনগত ব্যবস্থা সম্পর্কে উত্তরা থানার উপপুলিশ কমিশনার জনাব মির্জা তারেখ আহমেদ বেগ জানায়, ধৃত আসামির হেফাজত থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া ভিভো ব্র্যান্ডের স্মার্টফোনটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভয়েজ ওভার চাই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০