নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অভিযানের স্বীকৃতি: জিএমপি সদর থানা পুলিশের হাতে পুলিশ কমিশনারের পুরস্কার

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

সাহসিকতা, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন বিশেষ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে জিএমপি পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার সদর থানা পুলিশের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ওসি মো. আমিনুল ইসলাম ও তার টিমের সদস্যদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তাদের সঙ্গে একাধিক চৌকস ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা অংশ নেন।
অভিযান চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V 160 সিসি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা এবং অপরাধ দমনে অসামান্য ভূমিকা রাখায় সদর থানা পুলিশের এই অভিযানের উচ্চ প্রশংসা করেন জিএমপি পুলিশ কমিশনার। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ কর্মকর্তারা জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিএমপির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতেই অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে প্রাপ্ত এই পুরস্কার সদর থানা পুলিশের সদস্যদের পেশাগত অনুপ্রেরণা আরও বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

জনবল, বাজেট ও অবকাঠামো সংকটে ধুঁকছে জবির ডে-কেয়ার সেন্টার

জবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা, ক্ষোভ শিক্ষার্থীদের

ভোলায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সেমিনার

৮৫ রানের পুঁজি নিয়ে ফাইনাল জয়ের রেকর্ড গড়ল গায়ানা

ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অভিযানের স্বীকৃতি: জিএমপি সদর থানা পুলিশের হাতে পুলিশ কমিশনারের পুরস্কার

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

মেসির ফেরার ম্যাচে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টার মায়ামির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১০

ইয়েনের মূল্য ধরে রাখতে যৌথ পদক্ষেপ নিয়েছে টোকিও ও ওয়াশিংটন: গণমাধ্যম

১১

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

হাঙ্গেরিতে তাপপ্রবাহের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

ইসরাইলি হা/ম/লায় গাজায় নি/হত ৮

১৪

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১১২ ম/রদেহ উ/দ্ধার

১৫

গাছের পরিচর্যার পাশাপাশি সমাজের পরিচর্যাতেও মনোনিবেশ করতে হবে : আসাদুল হাবিব দুলু

১৬

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

১৮

কালীগঞ্জে হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার

২০