সাধন সাহা জয় :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট এলাকায় তিতাস নদীতে পড়ে নিখোঁজ হওয়া সেই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বাঞ্ছারামপুর ফেরিঘাট এলাকা থেকে নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরদেহটি উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিহত ব্যক্তির পরিচয় কেউ জেনে থাকলে বা কোনো স্বজন সন্ধান পেয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট পরিবার বা থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন