নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব তৃতীয় ভাষা শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, বাড়বে বৈশ্বিক দক্ষতা

মোঃ নাসির উদ্দিন:গাজীপুর জেলা প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের সব অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ (Language Club)। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, মান্দারিন, জাপানিসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ পাবে, যা উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও বৈশ্বিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়মিত ভাষাচর্চা, স্পিকিং সেশন, পাবলিক স্পিকিং, বিতর্ক, উপস্থাপনা, বইপাঠ, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার, কর্মশালা এবং ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষার উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের ব্যবহারিক ভাষা দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম দীর্ঘদিনের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজার, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক যোগাযোগে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি বৈশ্বিক যোগাযোগ দক্ষতাও অর্জন করতে হবে। আমাদের শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও অনেক সময় ভাষাগত সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়ে। কলেজ পর্যায়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভেতরের জড়তা ও ভয় দূর করে তাদের সাবলীলভাবে ইংরেজি কিংবা অন্য কোনো তৃতীয় ভাষায় কথা বলা ও ভাব প্রকাশে সক্ষম করে তোলা। আমরা চাই, প্রতিটি কলেজ থেকে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা বিশ্বের যেকোনো পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারবে।”
শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার্থীরা, যারা ভাষা চর্চার পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত, তারা এ ক্লাবের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। চতুর্থ শিল্পবিপ্লব ও বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে ভাষাগত দক্ষতা একটি অপরিহার্য যোগ্যতা। কলেজ পর্যায় থেকেই এ ধরনের কার্যক্রম চালু হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই ঢাকা মহানগরের অধিভুক্ত কলেজগুলোর অংশগ্রহণে ল্যাঙ্গুয়েজ ক্লাব বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হবে। একই সঙ্গে এ কার্যক্রম পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং তা দ্রুত সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎

বাঞ্ছারামপুর ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় এখনো মেলেনি

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

সাভার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

সুনামগঞ্জের জলিলপুর এলাকার সুরমা নদীতে একটি ভাসমান লাশ উদ্ধার।

ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার ৩

ধনবাড়ীর বানিয়াজানের সাবিব ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ ও প্রতারণার প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বইপড়া, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসে শিশুদের এগিয়ে নিতে রিড-এ-থন

১০

রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু!

১১

নওগাঁয় পার-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি

১২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব তৃতীয় ভাষা শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, বাড়বে বৈশ্বিক দক্ষতা

১৩

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৪

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক.

১৫

নাগরিক সেবা ও উন্নয়নে উত্তরায় ডিএনসিসির মতবিনিময় সভা

১৬

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন!

১৭

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮

নবীনগরের কৃতি সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই!

১৯

কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার

২০