নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

নবীনগরের কৃতি সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামের কৃতি সন্তান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার (রীতা) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​বুধবার (২৯ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

​তিনি নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের সম্ভ্রান্ত সাহেব বাড়ির মো. শফিকুল ইসলামের বড় মেয়ে এবং প্রয়াত জাতীয় শিক্ষক নেতা প্রফেসর এম শরিফুল ইসলামের ভাতিজি।

ব্যক্তিগত জীবনে তিনি নবীনগরের কথার সম্পাদকের ৮৬ ব্যাচের সহপাঠী ও স্কয়ারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমাজাদ হোসেনের চাচাতো বোন ছিলেন।

​আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার মিরপুর ১০ নম্বর কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

​পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার বা রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মেধাবী কর্মকর্তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্রসচিব এবং মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী।

তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​এছাড়াও নবীনগরের এই কৃতি সন্তানের প্রয়াণে নবীনগর নিউজ বাংলা টিভি পরিবারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নবীনগরের কৃতি সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই!

কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার

আইন মেনে ভবন নির্মাণের আহ্বান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের প্রতিবন্ধী সেবা কেন্দ্র

সেপ্টেম্বর ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি: তামিম ইকবালের চোখে ‘ইতিবাচক’ ভারত সফর

মাল্টিভার্স নয়, ভরপুর আবেগ ও অ্যাকশনে ফিরলেন স্পাইডার-ম্যান: ‘ব্র্যান্ড নিউ ডে’ রিভিউ

ফলোআপ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

কুমিল্লায় ‘বাবুল-তুহিন’ সিন্ডিকেটের কাছে জিম্মি পরিবহন খাত: ট্রাফিক পুলিশ ম্যানেজের চাঞ্চল্যকর অভিযোগ

১০

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে

১১

শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামের ডেভিড ইমন ৩ সহযোগীসহ যশোরে গ্রেফতার

১২

ত্রিশালে নির্মাণকাজে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের

১৩

ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৪

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস!

১৫

যশোরের শার্শা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

১৬

সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

সাভারে ডিবির পৃথক অভিযানে নয়টি মাদক মামলার আসামিসহ ৩ কারবারি গ্রেপ্তার

১৮

সুন্দরবনে ফুরফুরে মেজাজে রয়েল বেঙ্গল টাইগার

১৯

নগরীর গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টসহ ১৯টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু

২০