নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আইন মেনে ভবন নির্মাণের আহ্বান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে সকল নাগরিককে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক)। গতকাল বুধবার রাতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রংপুর মহানগরী ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন,সুশৃঙ্খল নগরায়ণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।
গণ বিজ্ঞপ্তিতে ভবনের মালিক, নির্মাণকারী, আবাসন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করা এবং অবৈধ দখল, ভরাট বা পরিবেশের ক্ষতি হয়-এমন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ভবন নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের জন্য রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। গণ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য রংপুর গড়ে তুলতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছে।

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু বলেন, নগরীর বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে রংপুর নগরী। তাই রংপুর নগরীর পরিবেশ ঠিক রাখার জন্য ঝুঁকিপূর্ণ কোনো ভবন নির্মাণ না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। যারা এই নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ  করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নবীনগরের কৃতি সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই!

কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার

আইন মেনে ভবন নির্মাণের আহ্বান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের প্রতিবন্ধী সেবা কেন্দ্র

সেপ্টেম্বর ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি: তামিম ইকবালের চোখে ‘ইতিবাচক’ ভারত সফর

মাল্টিভার্স নয়, ভরপুর আবেগ ও অ্যাকশনে ফিরলেন স্পাইডার-ম্যান: ‘ব্র্যান্ড নিউ ডে’ রিভিউ

ফলোআপ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

কুমিল্লায় ‘বাবুল-তুহিন’ সিন্ডিকেটের কাছে জিম্মি পরিবহন খাত: ট্রাফিক পুলিশ ম্যানেজের চাঞ্চল্যকর অভিযোগ

১০

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে

১১

শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামের ডেভিড ইমন ৩ সহযোগীসহ যশোরে গ্রেফতার

১২

ত্রিশালে নির্মাণকাজে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের

১৩

ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৪

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস!

১৫

যশোরের শার্শা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

১৬

সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

সাভারে ডিবির পৃথক অভিযানে নয়টি মাদক মামলার আসামিসহ ৩ কারবারি গ্রেপ্তার

১৮

সুন্দরবনে ফুরফুরে মেজাজে রয়েল বেঙ্গল টাইগার

১৯

নগরীর গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টসহ ১৯টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু

২০