সাভারঃ সাভারের আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার ছিনতাইকারী দলের ১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ও ৩ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর ইসলাম।
এর আগে সোমবার রাতে সাভার থানার আমিনবাজার বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সে, ঢাকা জেলার সাভার মডেল থানার আমিনবাজার বড়দেশি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নাজমুল হাসান নীরব (২০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি পুলিশ সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার ছিনতাইকারী দলের ১ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া ১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা, যাহার মূল্য অনুমান ৬০ হাজার টাকা ও নগদ ৩ হাজার ৩শ টাকা উদ্ধার করেন।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দস্যুতা মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন