নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে এমপি এনামুল হক এনামের পক্ষ থেকে অসহায়দের মাঝে চাল বিতরণ

পটিয়াঃ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের পক্ষ থেকে ২৬০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহ-সভাপতি ইউসুফ রশীদি বেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আহমদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ, দক্ষিণ জেলা পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান পাপ্পা, ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা সালাহ উদ্দিন, উপজেলা জাসাসের সহ-সভাপতি আজিজুল রহমান মানিক এবং ইউনিয়ন জাগোদলের প্রতিষ্ঠাতা সৈনিক শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় প্রাপ্ত এ খাদ্য সহায়তা প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে তারা কাজ করছেন। তারা আরও জানান, সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লিয়ায় বন্যাদুর্গতদের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা রিকু, ত্রাণ সামগ্রী বিতরণ

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!

আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে ও অহিদুল আলম চৌধুরী পিবলুর উদ্যোগে আশিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ।

টানা বৃষ্টিতে রাঙামাটিতে ফ্ল্যাশ ফ্লাড ও পাহাড় ধসের আশঙ্কা: জানমাল রক্ষায় মাঠে আনসার ও ভিডিপি

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

নাটোর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নজিপুরের তরুণ সাগর ঘোষের

ভোমরা চেকপোস্টে বিজিবির বড় সাফল্য: কোটি টাকার ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২ ভারতীয় নাগরিক

পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে এমপি এনামুল হক এনামের পক্ষ থেকে অসহায়দের মাঝে চাল বিতরণ

মদনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন,

ঠাকুরগাও এর বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ছে মাদকের উপদ্রব, উদ্বিগ্ন এলাকাবাসী

১০

স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার!

১১

দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও’র উদ্বোধন।

১২

রাজগঞ্জ অঞ্চলে জনদুর্ভোগ চরমে; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর

১৩

রাণীনগরে ৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

১৪

শ্রীলঙ্কার কারাগারগুলোতে মানবাধিকার কমিশনের অবাধ প্রবেশাধিকার চাইল জাতিসংঘ

১৫

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে; আহত ২০

১৬

রোনালদো-রিভালদো জুটির রেকর্ড স্পর্শ করলেন এমবাপে-দেম্বেলে

১৭

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

১৮

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ

১৯

সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত– পথ চলতি মানুষ বিপাকে।

২০