নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

প্রয়াত গোলাম সানিয়াত সুবহানের স্মরণে সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হাফসা আক্তারঃ

 

সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ২৬ জুন, শুক্রবার উত্তরা ১৭ নম্বর সেক্টরের আসোরা স্পোর্টিং ক্লাবে বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকরা অংশ নেন।

 

এই ম্যাচটি আইপিই-১৪তম ব্যাচের সদস্য ও এলামনাই সদস্য গোলাম সানিয়াত সুবহানের স্মরণে উৎসর্গ করা হয়। গত রোববার ২১ জুন ব্রেইন স্ট্রোকে তিনি ইন্তেকাল করেন।

 

শ্রদ্ধা নিবেদন ও ম্যাচ আয়োজন______

ম্যাচ শুর আগে আসর নামাজের পর প্রয়াত সানিয়াত সুবহানের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সবাই তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া মাহফিলের পর মাঠে সব খেলোয়াড় এক মিনিট নীরবতা পালন করেন। খেলোয়াড় ও দর্শকরা কালো ব্যাজ ধারণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়।

 

ম্যাচে ব্রাজিল দলের ম্যানেজার ছিলেন এলামনাই সদস্য সঞ্জয় কর। তিনি নিজেও খেলায় অংশ নিয়ে দারুণ পারফর্ম করেন। আর্জেন্টিনা দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন প্রাক্তন কমিটির সভাপতি আনিসুল হক আনসারি।

 

উপস্থিতি ও ফলাফল______

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনেটর মতিউর রহমান রবি, শফিকুর রহমান, প্রাক্তন কমিটির সভাপতি আনোয়ার সাদাত শিবলী, সহ-সভাপতি মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক নিপুণ মাহমুদ। বিভিন্ন ব্যাচের প্রায় ১০ জন এলামনাই সদস্য ম্যাচটি উপভোগ করেন।

 

রোমাঞ্চকর ম্যাচটি সফলভাবে সম্পন্ন হয় এবং আর্জেন্টিনা দল জয়লাভ করে।

 

খেলা শেষে অ্যাসোসিয়েশনের বর্তমান ষষ্ঠ কমিটির সভাপতি তারিফুল ইসলাম তানভীর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান জয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। তিনি অনুষ্ঠানে অংশ নেওয়া খেলোয়াড়, উপস্থিত সদস্য ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পরিশেষে প্রয়াত সদস্য গোলাম সানিয়াত সুবহানের আত্মার মাগফিরাত কামনা করে সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস

নবীনগরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি ভরাট হুমকির মুখে ফসলি জমি ও খাদ্য নিরাপত্তা!

ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন

বেইজিংয়ে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে সি চিনপিংয়ের বৈঠক

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন

বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর

ইটবোঝাই ট্রাক খাদে, নিহত ২

প্রয়াত গোলাম সানিয়াত সুবহানের স্মরণে সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১০

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

১১

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

১২

দীপশিখা মেটি স্কুল স্থাপত্য শৈলীর অনন্য ও আন্তর্জাতিকভাবে সমাদৃত দৃষ্টান্ত

১৩

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

১৪

ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি

১৫

উত্তরখানে চাকু ও রামদাসহ ২ যুবক আটক; পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর চেষ্টা

১৬

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই: স্বাস্থ্যমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র-ইসরাইল-লেবানন চুক্তির মূল বিষয়গুলো

১৮

দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার!

১৯

ভেজালমুক্ত গুড়া মসলা ও জিও ব্যাগ তৈরি করে সফল চুয়াডাঙ্গার মরিয়ম

২০