নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

 জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় বগুড়ার দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এ কর্মসূচি উদ্বোধন করেন।

বগুড়া সিটি কর্পোরেশন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনটি আজ সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে নামিয়ে আনা এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস করাই এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।

এছাড়ার অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সেবিকারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এই ক্যাম্পেইনের আওতায় দুটি নির্দিষ্ট বয়সভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথমত, ৯০ শতাংশের বেশি শিশু, যাদের বয়স ৬ থেকে ১১ মাস (১১ মাস ২৯ দিন পর্যন্ত), তাদের বছরের এই সময়ে প্রতি ছয় মাস অন্তর একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ (এক লক্ষ আই ইউ) ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দ্বিতীয়ত, ১২ থেকে ৫৯ মাস বয়সী (৫৯ মাস ২৯ দিন পর্যন্ত) ৯০ শতাংশের বেশি শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ (দুই লক্ষ আই ইউ) ক্যাপসুল দেওয়া হচ্ছে।

ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের পুষ্টিবিষয়ক সচেতনতামূলক বার্তাও প্রদান করছেন। বিশেষ করে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে পরিমাণমতো ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, জেলার সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই পুষ্টি ক্যাম্পেইন একযোগে পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ রেঞ্জার্স সদস্য

রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা ফয়সাল গ্রেফতার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর ও রাজশাহীর ৭৬ সাংবাদিক

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ “!

রাজশাহী মহানগরীতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

সংসদের অধিবেশন শুরু

১০

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

১১

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

১২

ফেসবুক ভিডিও নাকি জমিজমা বিরোধ? মাগুরায় বিএনপি নেতা হামলার শিকার!

১৩

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন

১৪

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই: জাহেদ উর রহমান

১৬

অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

১৭

পটুয়াখালী ভার্সিটির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ।

১৮

ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

১৯

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

২০