সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ সবুজ মিয়া ওরফে রনি (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন, ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে নবীনগর থানাধীন ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
নবীনগর থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) খন্দকার মোঃ আজাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পালন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাছিদপুর গ্রামের মৃত আছাব আলী ওরফে আশরাফ আলীর ছেলে সবুজ মিয়ার বসত ঘরে অভিযান চালায় পুলিশ।
তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ৩০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পুলিশ সবুজ মিয়াকে গ্রেপ্তার করে এবং জব্দ তালিকা মূলে মাদকগুলো জব্দ করে।
এ বিষয়ে নবীনগর থানায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন