নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

রাঙামাটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

 জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলায় ৮৬ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তিনি বলেন, আগামী ২৮ জুন (রোববার) দিনব্যাপী জেলায় ৮৫ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।  এছাড়াও অতিরিক্ত ১হাজার ভিটামিন ক্যাপসুল মজুদ রাখা হয়েছে।

জেলার ১ হাজার ২৯৭ টি কেন্দ্রে ২ হাজার ১৪ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য বিভাগের ২৮৫ জন কর্মী  শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচিতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন চৌধুরী, জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা, সোহাগময় চাকমা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ অফিসার খোকন চাকমা, জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে  মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার(এমওডিসি) ডা. প্রতিক সেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

বাংলাদেশ ও অস্ট্রেলীয় মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধকল্পে নেত্রকোণায় মতবিনিময়

রাঙামাটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

রাজধানীর বেইলি রোডে বসছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা

নেত্রকোণায় ৪ লাখ টাকা মূল্যের ‘চায়না দুয়ারী’ জাল জব্দ

দেশে মোট নদীর সংখ্যা ১,৪১৫টি: নৌ-পরিবহন মন্ত্রী

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীনগরে পারিবারিক কলহের জেরে ব্যক্তির মৃত্যু!

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠক: নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

১১

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

১২

পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে শেষ ৩২’এ মরক্কো

১৩

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

১৪

কাতারকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে বসনিয়া

১৫

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান আটক ৩!

১৬

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৭

জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

১৮

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

১৯

মধুখালীতে  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও  পরিকল্পনা সভা অনুষ্ঠিত

২০