নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​ঃ
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইনসহ দুই জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।
​গত ১৯ জুন (শুক্রবার) রাতে গোদাগাড়ী থানার গোপালপুর নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন১. মোঃ সিজার আহম্মেদ নয়ন (২৫)২. আমরুল মৃধা (৫০)​
​র‍্যাব-৫ জানায়, গত ১৯ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি’র একটি গোয়েন্দা দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে মাদক ব্যবসায়ীরা হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।
​চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামায় এবং আরোহী সিজার ও আমরুলকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন পরিবহনের কথা স্বীকার করে। এ সময় আসামিরা নিজ হাতে লুঙ্গি উঁচু করে তাদের দুই পায়ের রানে অভিনব কায়দায় কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় রাখা হেরোইনের দুটি প্যাকেট বের করে দেয়। পলিথিন ব্যাগ দুটি থেকে মোট ১৮৮ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।

​র‍্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
​দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

​আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে বিপৎসীমার কাছে তিস্তার পানি

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নবীনগরে বৃষ্টিতে কৃষ্ণনগর সড়কের একাংশ ধস: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন!

আশুলিয়ায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি আটক

৩৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার!

জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর

গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চিঠি বিতরণ

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

১০

এক ভিসাতেই ২২ দেশ

১১

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১২

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

১৩

মেক্সিকোতে উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা

১৪

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

১৭

রেকর্ড বাজেট ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যাত্রায় নতুন যুগে স্বাস্থ্য খাত

১৮

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৯

মণিরামপুর পৌর মেয়র প্রার্থী -০১ পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিতের সুযোগ চাই মফিজুর রহমান

২০