নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি বিমানটিকে ‘উড়ন্ত হোয়াইট হাউস’ বলেও অভিহিত করেন।

বিমানটির হ্যাঙ্গারে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমান হিসেবে বিবেচনা করা হয়।’ এ সময় তিনি কাতারের প্রশংসা করে বলেন, দেশটি অত্যন্ত উদারতা দেখিয়ে বিমানটি উপহার দিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপির।

কাতারের উপহার দেওয়া শত শত মিলিয়ন ডলার মূল্যের এই বিলাসবহুল বিমানটি যুক্তরাষ্ট্র উপহার হিসেবে গ্রহণ করায় ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে নৈতিকতা, সংবিধান বৈধতা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, এত বড় একটি উপহার প্রত্যাখ্যান করা হবে চরম বোকামি।

এর আগে তিনি জানান, মেয়াদ শেষে বিমানটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে। এতে বিতর্ক আরও বেড়েছে।

ওয়াশিংটনের অদূরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প বিমানটিকে নতুনভাবে রূপ দেওয়ার কাজের ভূয়সী প্রশংসা করেন।

ওয়াশিংটনের অদূরে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প বিমানটিকে নতুনভাবে রূপ দেওয়ার কাজের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আজ এখানে উপস্থিত অনেকের অসাধারণ নিষ্ঠার ফলে এই বিমানটি এমন এক বিলাসবহুল উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তরিত হয়েছে, যা আগে কেউ কখনো কেউ দেখেনি।’

তিনি আরও বলেন, ‘এটি দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। কাঠের মান, ব্যবহৃত উপকরণের মান, ইঞ্জিনের মান—সবই অসাধারণ।’ এ জন্য তিনি কাতারের আমিরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিমানটির আকার ও শক্তিশালী ইঞ্জিনের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘এটি যেকোনো এয়ার ফোর্স ওয়ানের চেয়ে দ্রুতগতিতে এবং আরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম।’

তিনি জানান, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উদযাপনে নতুন বিমানটি আনুষ্ঠানিক ফ্লাইওভারে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রেসিডেন্টের বহরে থাকা পুরোনো বিমানগুলো ১৯৯০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই এসব বিমানের পরিবর্তে নতুন বিমান আনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন।

গত বৃহস্পতিবারই হোয়াইট হাউসের কর্মকর্তারা পুরোনো দুটি উড়োজাহাজের একটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এর পরেই নতুন এই উড়োজাহাজটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে যুক্ত করার খবর সামনে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চিঠি বিতরণ

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

এক ভিসাতেই ২২ দেশ

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মেক্সিকোতে উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

রেকর্ড বাজেট ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যাত্রায় নতুন যুগে স্বাস্থ্য খাত

১০

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

মণিরামপুর পৌর মেয়র প্রার্থী -০১ পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিতের সুযোগ চাই মফিজুর রহমান

১২

সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

১৩

সাভারে ডিবির অভিযানে পলাতক আসামিসহ তিন মাদক কারবারি আটক

১৪

পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

১৫

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

১৬

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাযা অনুষ্ঠিত

১৭

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

১৮

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০