নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের প্রতিথযশা কবি আল মুজাহিদীর দ্বিতীয় জানাজা শুক্রবার রাত সাড়ে দশটায় উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

উত্তরার জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

এ সময় কবির স্বজন, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কবি আল মুজাহিদীর ছেলে শাবিব আল মুজাহিদী বাবার জন্য দোয়া চান।

জানাজা শেষে বিরোধী দলীয় নেতা পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে কবি আল মুজাহিদী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর লাশ রাখা হবে। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে তৃতীয় ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সাহিত্যে অসামান্য অবদানের জন্য কবি আল মুজাহিদী একুশে পদকসহ দেশ-বিদেশের বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর মৃত্যুতে সাহিত্যাঙ্গন, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চিঠি বিতরণ

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

এক ভিসাতেই ২২ দেশ

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মেক্সিকোতে উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

রেকর্ড বাজেট ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যাত্রায় নতুন যুগে স্বাস্থ্য খাত

১০

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

মণিরামপুর পৌর মেয়র প্রার্থী -০১ পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিতের সুযোগ চাই মফিজুর রহমান

১২

সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

১৩

সাভারে ডিবির অভিযানে পলাতক আসামিসহ তিন মাদক কারবারি আটক

১৪

পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

১৫

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

১৬

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাযা অনুষ্ঠিত

১৭

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

১৮

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০