নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে পুকুর খননের কারণে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালিরহাট বাজার থেকে বালিয়ারপাড় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি লিটন বলেন, জনগণের করের টাকায় নির্মিত সড়ক পুকুর খননের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিছু অসচেতন পুকুর মালিকের কারণে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, পুকুর খননের ফলে সড়ক ভাঙন ও ক্ষয়ক্ষতির বিষয়টি এখন শুধু ত্রিশালের নয়, সারাদেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে বলে তিনি জানান।
সড়ক রক্ষায় দ্রুত একটি তদারকি কমিটি গঠনের ঘোষণা দিয়ে এমপি লিটন বলেন, কালিরহাট-বালিয়ারপাড় সড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জোবায়েত হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফিরোজ নুন, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ভিসাতেই ২২ দেশ

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মেক্সিকোতে উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

রেকর্ড বাজেট ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যাত্রায় নতুন যুগে স্বাস্থ্য খাত

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

মণিরামপুর পৌর মেয়র প্রার্থী -০১ পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিতের সুযোগ চাই মফিজুর রহমান

১০

সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

১১

সাভারে ডিবির অভিযানে পলাতক আসামিসহ তিন মাদক কারবারি আটক

১২

পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

১৩

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাযা অনুষ্ঠিত

১৫

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

১৬

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

১৯

দেশজুড়ে হতে পারে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

২০