নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৯১ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে

জি-৭ সম্মেলনে ইউক্রেন ইস্যু প্রাধান্য পাবে

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

নরসিংদীতে অগ্নিনির্বাপক যন্ত্রের কারখানাকে জরিমানা

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

আত্মঘাতী গোলে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল মিশর

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

১৩

পটুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

১৪

রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল খনন ও ২ হাজার বৃক্ষরোপণ উদ্বোধন

১৫

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

১৬

জামালপুর জেলা পুলিশের আয়োজনে GBV”প্রতিরোধ ও মোকাবেলায় এক আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত –

১৭

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার

১৮

কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

১৯

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০