নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

পটুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ১১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল থেকে পটুয়াখালী সদর থানার কালিকাপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তি মো. আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে এক জায়গা থেকে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেখানো অপর একটি স্থানে অভিযান চালিয়ে টেপ ও পলিথিনে মোড়ানো ১১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল নোট চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার জাল নোট ও গাঁজাসহ তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জাল নোট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বাসস’কে বলেন, মাদক ও জাল নোটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড পেলেন ১২৬ নারী

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের আশঙ্কাও

শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

লংগদুতে বৃক্ষরোপণ ও আবর্জনা ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইনজুরি টাইমের গোলে পানামাকে পরাজিত করেছে ঘানা

কেনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের আত্মবিশ্বাসী সূচনা

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সরকারি উদ্যোগে ওঁরাও ও মাহাতো নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য বিশেষ ভাতা

১০

দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

১১

রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

১২

স্বজনের আকুতিমৃত্যুর মরদেহ দেখতে যাওয়া নিজেই মরদেহ হয়ে গেল

১৩

উত্তরা পূর্ব থানায় নিখোঁজ ব্যক্তির সাধারণ ডায়েরি, স্বজনের আকুতি

১৪

ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

১৫

নারায়নগঞ্জে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

১৬

আশুলিয়ায় ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ,ফার্মেসি মালিক আট

১৭

চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা

২০