নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সাভারঃ আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে তার বাবার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার মাসুদের ভাড়া বাসা থেকে সুলতানকে আটক করা হয়।

আটককৃত সে, সুলতান বরিশাল জেলার মুলাদি থানার বাটামারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ভুক্তভোগী মেয়ের অভিযোগ, তার মা প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সবাই একসঙ্গে বসবাস করতেন।

মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার বাবা গত প্রায় পাঁচ মাস ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। ধর্ষণে বাধা দিলে মেয়েকে মারধর করতো এবং কাউকে কিছু না বলার জন্য বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিতো।

ভুক্তভোগী আরো বলেন, সোমবারও আমার বাবা আমাকে ধর্ষণের চেষ্টা করে। তখন আমি কৌশলে বাসা থেকে বের হয়ে আমার কর্মস্থলে চলে যাই। সেখানে সহকর্মীদের পুরো ঘটনা খুলে বলি। পরে তারা আমাকে সহযোগিতা করে এবং আমার বাবাকে আটক করে পুলিশে খবর দেয়।

ভুক্তভোগী মেয়েটি তার বাবার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, আমি আমার বাবার এই ঘৃণ্য ও ন্যক্কারজনক কাজের জন্য আইনের কাছে সর্বোচ্চ শাস্তি চাই, যেন আর কোনো মেয়েকে নিজের ঘরে এমন নির্যাতনের শিকার হতে না হয়।

স্থানীয় সূত্র জানায়, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে।

মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ ও ঘটনাসংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

পটুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল খনন ও ২ হাজার বৃক্ষরোপণ উদ্বোধন

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

জামালপুর জেলা পুলিশের আয়োজনে GBV”প্রতিরোধ ও মোকাবেলায় এক আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত –

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার

কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু

১১

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার

১২

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

১৩

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

১৪

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

১৫

উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

১৬

রুশ হামলায় জ্বলল কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রাল, নিহত ১১

১৭

ক্রোয়েশিয়ায় নৌযান সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

১৮

সাভারে ইয়াবা ও হিরোইনসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

২০