নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে যশোরে মতবিনিময়

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’  এবং দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধির লক্ষে যশোরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সভা সংগঠনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

সভায় জানানো হয়, আগামী ৮ থেকে ১২ জুলাই ইন্দোনেশিয়ায় ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। মুসলিম প্রধান ৯টি দেশের ব্যবসায়ীরা এই মেলায় অংশ নেবেন।

সভায় বাংলাদেশের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্য এই প্রদর্শনীতে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার, হালাল পণ্যের বাজার সম্প্রসারণ এবং বাণিজ্য ঘাটতি দূরীকরণে যৌথ বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ইন্দোনেশিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি সাহিদ নূর কারিম বলেন, গতানুগতিক বাণিজ্যের বাইরে প্রক্রিয়াজাত খাদ্য, ফ্যাশন সামগ্রী, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল প্রযুক্তিসহ বিভিন্ন উদীয়মান খাতে দুই দেশের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে।

আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল হালাল এক্সপোতে অংশগ্রহণ করবে। এ বিষয়ে ঢাকার ইন্দোনেশিয়া দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক থাকলেও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে।

ডি-৮ হালাল এক্সপোর মতো বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে এই অংশীদারিত্ব আরও বহুমুখী হবে। দুই দেশ এই হালাল ভ্যালু চেইনকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণ করতে পারে।

সভায় ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স সাপ্ত রুদিয়ান্ত, কমান্ডার মো. আবু সাঈদ, যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাযা অনুষ্ঠিত

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

দেশজুড়ে হতে পারে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মধুখালীতে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

সাংবাদিক কন্যা কথা’র শুভ জন্মদিন

দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১০

নিজেদের আয়ে বৃক্ষরোপণ, ‘BD Tree Man’ গড়ছে পরিবেশ রক্ষার দৃষ্টান্ত

১১

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

১২

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

১৩

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

১৪

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

১৫

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

১৭

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

১৯

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

২০