নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

লেবাননকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে হিজবুল্লাহ : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, হিজবুল্লাহ লেবাননকে আবারও ‘বিশৃঙ্খলা ও ধ্বংসের দিকে’ ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

রোববার এক বিবৃতিতে রুবিও হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের বেপরোয়া আহ্বান’ জানানোর অভিযোগ তোলেন।

এর আগে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেন, ইসরাইলি হামলা ও আল-কর্দ আল-হাসান আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে জনগণের রাস্তায় নেমে সরকার পতনের অধিকার রয়েছে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-কর্দ আল-হাসান মূলত শিয়া মুসলিম জনগোষ্ঠীকে সুদবিহীন ঋণ দিয়ে থাকে। লেবাননের অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত বহু মানুষ এই প্রতিষ্ঠানের সহায়তা নেয়।

কাসেম বলেন, ‘আল-কর্দ আল-হাসানের বিরুদ্ধে আগ্রাসন মানে লাখো দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের বিরুদ্ধে আগ্রাসন।’

ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে লেবানন সরকারকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দিয়ে আসছে।

রুবিও বলেন, ‘হিজবুল্লাহর সহিংসতা ও সরকার উৎখাতের হুমকি সফল হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘একটি সন্ত্রাসী গোষ্ঠীর পুরো একটি দেশকে জিম্মি করে রাখার যুগ শেষ হতে চলেছে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের খসড়া সমঝোতা স্মারকে এমন ভাষা রয়েছে, যাতে স্পষ্ট করা হয়েছে যে লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধেরও অবসান হবে।

গত ১৭ এপ্রিল উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ও সম্প্রতি তা আরও কয়েক সপ্তাহ বাড়ানো হলেও, ইসরাইল এখনো লেবাননে নিজেদের ভাষায় ‘ইরানপন্থী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে হিজবুল্লাহও লেবাননের দক্ষিণে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

ইরান চুক্তির সম্ভাবনায় তেলের দাম কমেছে ৫ শতাংশের বেশি

রাষ্ট্রপতি ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি : যা জানা গেছে

অগ্রাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও অলাভজনক প্রকল্প এগিয়ে নেবে না সরকার

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

নতুন করে ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মত বাংলাদেশ ও আইএমএফ

রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আজহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে

লেবাননকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে হিজবুল্লাহ : রুবিও

১০

সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন।

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

১২

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

১৩

এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের

১৪

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

১৫

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

১৬

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

১৭

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

১৮

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

১৯

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

২০