মীম আক্তার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য থাকছে বিশেষ খাবারের ব্যবস্থা।
২৪ মে ২০২৬ তারিখে বিমান বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ উপহার সামগ্রীগুলো মহাব্যবস্থাপক, বিক্রয়সিসির কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান জানায়, ঈদের দিন দায়িত্ব পালনরত সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও ভাগ করে নেওয়া সম্ভব হবে।
যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিমান জানায়। সংস্থাটি জানায়, ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তারা।
মন্তব্য করুন