নিউজ ডেস্ক
১৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নওগাঁর রাণীনগরে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, মোবাইলে মিললো প্রায় ২ লাখ টাকার লেনদেন

নওগাঁ রানীনগর প্রতিনিধি:
মো:নেকীদুল ইসলাম নিক

নওগাঁর রাণীনগরে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি ফার্মেসির মালিক বজেন্দ্র নাথ সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল রাণীনগর থানা এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উপজেলার কুমুরিয়া গ্রামের সাবত্রী ফার্মাসিতে বসে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরে অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে বজেন্দ্র নাথ সরকারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন তল্লাশি করে।
তল্লাশিতে দেখা যায়, তিনি “Mostbet”সহ একাধিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। এছাড়াও তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক সিম ব্যবহার করে গত এক মাসে প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকার অনলাইন জুয়ার লেনদেনের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাণীনগর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, মোবাইলে মিললো প্রায় ২ লাখ টাকার লেনদেন

হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না : সড়ক পরিবহন মন্ত্রী

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

নোবিপ্রবিতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পলিত

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

টিসিবির কার্যক্রমকে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্ণফুলী নদীতে বন্দরের জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

১০

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

১১

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

১২

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

১৪

পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হবে: পার্বত্য মন্ত্রী

১৫

ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান

১৬

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন

১৭

কাজুবাদাম চাষে সফলতা পেয়েছে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র

১৮

নাটোরে গাছ থেকে আম-লিচু আহরণের সময়সূচি প্রকাশ

১৯

ট্রাম্পের চীন সফর এ সপ্তাহেই, নিশ্চিত করল বেইজিং

২০