নিউজ ডেস্ক
১৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

মোঃ মনির মন্ডল, সাভারঃ
আশুলিয়ায় বন্ধু পারভেজকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে শাহাদাৎ নামের অন্য বন্ধু। এ ঘটনার পরপরই ঘাতক শাহাদাৎ পালিয়ে যাওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌছে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা, মা ও ভাইকে আটক করে।

সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (২৬) শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতো বলে জানা যায়।

ঘাতক শাহাদাৎ হোসেন (২৫) গাইবান্ধা জেলার সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সকলেই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও স্থানীয়রা বলেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে বন্ধু পারভেজকে নিজ বাসায় ডেকে আনেন শাহাদাৎ। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে তার ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে বন্ধু পারভেজকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সাথে ঘাতক শাহাদাৎকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হবে: পার্বত্য মন্ত্রী

ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন

কাজুবাদাম চাষে সফলতা পেয়েছে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র

নাটোরে গাছ থেকে আম-লিচু আহরণের সময়সূচি প্রকাশ

ট্রাম্পের চীন সফর এ সপ্তাহেই, নিশ্চিত করল বেইজিং

১০

জাহাজে ভাইরাস আক্রান্ত মার্কিনিদের কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে

১১

স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দ

১২

আরজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

১৩

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস

১৪

সাভারে র‍্যাবের জালে ৩ মাদক ব্যবসায়ী বিদেশী পিস্তল ও গুলিসহ আটক

১৫

জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি

১৬

নওগাঁর পত্নীতলায় ব্রিজে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

১৭

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

১৮

পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩

১৯

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

২০