নিউজ ডেস্ক
২৩ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ট্রাম্পের চীন সফর এ সপ্তাহেই, নিশ্চিত করল বেইজিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩ থেকে ১৫ মে চীন সফর করবেন। সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বেইজিং।

এই সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইরান সংকট ও বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাণিজ্য শুল্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন।

গত মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে ট্রাম্পের চীন সফর করার কথা ছিল। তবে ইরান যুদ্ধ পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দিতে তিনি সফরটি সফর স্থগিত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চীন সফর করবেন।’

মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প ইরান প্রসঙ্গে সি চিনপিংকে চাপ দেওয়ার পাশাপাশি দু’দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর চেষ্টা করবেন।

চীন ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা। বিশেষ করে ‘টিপট’ রিফাইনারি নামে পরিচিত বেসরকারি ছোট রিফাইনারিগুলো ইরান থেকে কম দামে পাওয়া অপরিশোধিত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি সাংবাদিকদের জানান, বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতীকী তাৎপর্য বহন করবে।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুধু সৌজন্যতার খাতিরে কখনোই সফর করেন না। দেশের পক্ষে আরও ভালো চুক্তি নিয়ে আসবেন-আমেরিকার জনগণ প্রেসিডেন্টের কাছ থেকে এটাই প্রত্যাশা করতে পারে।’

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনে তার প্রথম সফরটি হবে জমকালো। সফরের অংশ হিসেবে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন এবং আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তিনি।

২০১৭ সালের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজুবাদাম চাষে সফলতা পেয়েছে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র

নাটোরে গাছ থেকে আম-লিচু আহরণের সময়সূচি প্রকাশ

ট্রাম্পের চীন সফর এ সপ্তাহেই, নিশ্চিত করল বেইজিং

জাহাজে ভাইরাস আক্রান্ত মার্কিনিদের কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে

স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দ

আরজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস

সাভারে র‍্যাবের জালে ৩ মাদক ব্যবসায়ী বিদেশী পিস্তল ও গুলিসহ আটক

জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি

নওগাঁর পত্নীতলায় ব্রিজে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

১০

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

১১

পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩

১২

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

১৩

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

১৪

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

১৭

আত্রাই থানা পুলিশের অভিযানে হেরোইন ও ২২২ পিস এমপোল ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

১৯

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

২০