নিউজ ডেস্ক
১৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

জাহাজে ভাইরাস আক্রান্ত মার্কিনিদের কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে

প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়া একটি প্রমোদতরী থেকে সরিয়ে আনা মার্কিন যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

রোববার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ভারপ্রাপ্ত পরিচালক জয় ভট্টাচার্য বলেন, হান্টাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, ‘এটি কোভিড নয়।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

যুক্তরাষ্ট্র শুক্রবার জানায়, এমভি হন্ডিয়াস জাহাজে থাকা ১৭ জন মার্কিন নাগরিককে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে। জাহাজটিতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আরও কয়েকজন অসুস্থ হয়েছেন। বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে রয়েছে।

সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জয় ভট্টাচার্য বলেন, উপসর্গহীন ওই মার্কিন যাত্রীদের যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের একটি বিশেষায়িত কেন্দ্রে নেওয়া হবে। তবে সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে, এমন নয়।
তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলব এবং ঝুঁকি মূল্যায়ন করব। তারা উপসর্গ থাকা কারও ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন কি না, সেটিও দেখা হবে।’

যাত্রীদের জন্যে নেব্রাস্কা মেডিকেল সেন্টারের জীবাণু-নিয়ন্ত্রণ বিশেষ ইউনিট আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র কায়লা থমাস এক বিবৃতিতে জানান, যাত্রীদের সোমবার ভোরে ওমাহায় পৌঁছানোর কথা রয়েছে।

ঝুঁকি মূল্যায়নের পর পরিস্থিতি অনুযায়ী যাত্রীদের নেব্রাস্কায় থাকার অনুমতি দেওয়া হতে পারে। আবার কেউ বাড়ি ফিরতে চাইলে এবং তার বাসার পরিস্থিতি উপযোগী হলে, অন্যদের ঝুঁকিতে না ফেলে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান জয় ভট্টাচার্য।

তিনি বলেন, যাত্রীদের কয়েক সপ্তাহ স্বাস্থ্য কর্তৃপক্ষের পর্যবেক্ষণে রাখা হবে। যাতে নিশ্চিত হওয়া যায়, তাদের মধ্যে উপসর্গ দেখা দেয় কি না। কারণ সফরের শুরুর দিকে জাহাজ ছাড়ার পর আরও সাত মার্কিন নাগরিকের মধ্যে উপসর্গ দেখা দিয়েছিল।

সিডিসির তথ্য অনুযায়ী, সাধারণত উপসর্গ দেখা দেওয়ার পরই আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে পারেন।

জয় ভট্টাচার্য বলেন, ২০১৮ সালে একই ধরণের হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ও একই প্রটোকল অনুসরণ করা হয়েছিল। তখন সেটি সফলভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

কোভিড-১৯ মহামারির ছয় বছর পরও হান্টাভাইরাস ঝুঁকি নিয়ে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সীমিত যোগাযোগের সমালোচনার জবাবে তিনি বলেন, দুই পরিস্থিতি এক নয়।

তিনি বলেন, ’হুমকির মাত্রা বেশি হলে আমরা অবশ্যই ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতাম।’

তিনি আরও বলেন, ‘এটি কোভিড নয়। আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের চীন সফর এ সপ্তাহেই, নিশ্চিত করল বেইজিং

জাহাজে ভাইরাস আক্রান্ত মার্কিনিদের কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে

স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দ

আরজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস

সাভারে র‍্যাবের জালে ৩ মাদক ব্যবসায়ী বিদেশী পিস্তল ও গুলিসহ আটক

জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি

নওগাঁর পত্নীতলায় ব্রিজে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩

১০

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

১১

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

১২

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

১৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

১৫

আত্রাই থানা পুলিশের অভিযানে হেরোইন ও ২২২ পিস এমপোল ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

১৬

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

১৭

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

১৮

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৯

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

২০