নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

শ্রীপুরে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু!

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ ও সুইটি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহত জিহাদ (৬) উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
অন্যদিকে, নিহত সুইটি (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা-মা দুজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করতেন। সুইটি বাক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় জিহাদ। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে তার জুতা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত জৈনা বাজারের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
এদিকে একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ পর স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলে দেখা যায় সে মারা গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্কুলসংলগ্ন পুকুরগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আছে । পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী বা প্রাচীর না থাকায় শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ পুকুরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ নাসির আহমেদ সাংবাদিনকে বলেন, ‘পুকুরের ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এমন সংবাদে সেখানে পুলিশ পাঠানো হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। তবে, কিশোরী মারা যাওয়ার বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে ‘আজ রাতেই’ ইরানের জবাবের প্রত্যাশা ট্রাম্পের

বিএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল

হান্টাভাইরাসে আক্রান্ত জাহাজে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে উদ্যোগ

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ রাষ্ট্রপতির

লালকুঠির সংস্কার শেষ পর্যায়ে, শিগগিরই উদ্বোধন ১৫২ বছরের পুরোনো ঐতিহ্যের নিদর্শন

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

মাদকের অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

জেলেদের চালে কাটতি, তালিকায় অজেলে! রাজাপুরে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ

১০

শ্রীপুরে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু!

১১

​রাণীনগরে চকলেটের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ১

১২

আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ

১৩

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ

১৪

মোমিনুল-শান্তর জুটিতে শতরান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

১৫

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন কাল

১৬

রেড ক্রিসেন্ট দিবসে খুলনায় আলোচনা সভা ও র‌্যালি

১৭

মির্জা ফখরুলকে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইসরায়েলি হামলায় নিহত দীপালী আক্তারের মরদেহ দেশে

১৯

রোদ উঠেছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে, ফিরেছে প্রাণচাঞ্চল্য

২০