নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ইসরায়েলি হামলায় নিহত দীপালী আক্তারের মরদেহ দেশে

মীম আক্তার, ঢাকা- ২৩ এপ্রিল ২০২৬:

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার রাত ১১টার পর এমিরেটসের EK-584 ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, চলমান যুদ্ধে নিহত আট বাংলাদেশির মধ্যে দীপালীসহ ছয়জনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।

সহায়তার ঘোষণা___
প্রতিমন্ত্রী শামা বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতি ও আনুষ্ঠানিকতার কারণে মরদেহ দেশে আনতে কিছুটা দেরি হচ্ছে। এছাড়া চাকরি হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে সরকার কাজ করছে।

পরিবারের কথা____
নিহত দীপালী আক্তারের বোন লাইজু আক্তার জানান, পরিবারের দায়িত্ব নিতে অল্প বয়সেই বিদেশে পাড়ি জমিয়েছিলেন দীপালী। গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি হামলায় আহত হন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোমিনুল-শান্তর জুটিতে শতরান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন কাল

রেড ক্রিসেন্ট দিবসে খুলনায় আলোচনা সভা ও র‌্যালি

মির্জা ফখরুলকে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

ইসরায়েলি হামলায় নিহত দীপালী আক্তারের মরদেহ দেশে

রোদ উঠেছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে, ফিরেছে প্রাণচাঞ্চল্য

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে

দক্ষ মানবপুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার

পাঁচগাছী ইউনিয়নের উন্নয়নের স্বপ্ন কতটুকু বাস্তব হয়েছে?

১০

ঢাকায় আবাসন খরচ, হয়রানি বেশি নারীর

১১

প্রতি মাসের ৩ তারিখের মধ্যে আইনগত সহায়তার মাসিক প্রতিবেদন প্রেরণের নির্দেশ

১২

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে

১৩

দিনাজপুরে এবার কাঁঠালের ব্যাপক ফলন

১৪

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

১৫

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৬

সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৭

গাজীপুরে এফডিআর সংক্রান্ত সংবাদটি সরকারের উন্নয়ন ভাবনার বিরুদ্ধে ষড়যন্ত্র

১৮

​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০