স্টাফ রিপোটার :- নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় আন্ত: উপজেলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে ( বুধবার) বিকেল ৪ টায় শহরের নওজোয়ান মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছানাউল হাবিব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বালক রানীনগর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধামুইরহাট উপজেলার দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় এবং বালিকা বদলগাছি উপজেলার ব্যাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মান্দা উপজেলার ক্ষুদিয়াগাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় ।
এ ফুটবল টুর্নামেন্টে জেলার ১১ উপজেলার ১১ টি বালক দল এবং ১১ টি বালিকা দল অংশগ্রহণ করেন। সাংসদ সদস্য আরো বরেন এই ভাবে আমরা সারা দেশে সব রকম খেলা আগের মতো চালু করতে পারি তাহলে শিশু শিক্ষার্থীরা ছোট বেলা থেকেই খেলার দিকে আকৃষ্ট হবে তাতে করে বাঁজে ঘোরা ফিরা করা ও মোবাইলে আসক্ত থেকে অনেক টা ভালোর দিকে যাবে। আগামিতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট করার আশা করছি সবাই কে নিজ নিজ জায়গা থেকে তাদের সন্তানদেরকে খেলা ধুলার দিকে মনোনিবেশ করার আহ্বান জানান।
মন্তব্য করুন