ইত্তিহাদ স্টেডিয়ামে আরো কিছুদিন থাকার জন্য ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়নে রাজী হয়েছেন ফিল ফোডেন। একটি সূত্র ইএসপিএন’কে এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন চুক্তি অনুযায়ী ২৫ বছর বয়সী ফোডেন ২০৩০ সাল পর্যন্ত সিটিতে থাকবেন। এর সাথে আরো এক বছরের চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে। ফোডেনের সাথে সিটির বর্তমান চুক্তি মেয়াদ ২০২৭ সালে শেষ হয়ে যাচ্ছে।
ফোডেন ও সিটি উভয়ের ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে চুক্তির সব বিষয় এখনও চূড়ান্ত হয়নি। তবে ধরে নেয়া হয়েছে চুক্তিটি চূড়ান্ত হবার দ্বারপ্রান্তে রয়েছে।
মাত্র চার বছর বয়সে সিটির সাথে নিজেকে জড়িয়েছিলেন ফোডেন। ইতোমধ্যেই সিনিয়র দলের হয়ে সাড়ে তিনশর’ও বেশী ম্যাচ খেলে ফেলেছেন। নতুন চুক্তি অনুযায়ী ৩০তম জন্মদিনের পরেও তিনি ইত্তিহাদেই থাকবেন। সূত্রটি জানিয়েছে ফোডেন কখনই সিটি ছাড়ার কোন চিন্তা করেননি। যদিও এবারের মৌসুমে পেপ গার্দিওলার অধীনে তিনি প্রথম দল থেকে নিজের জায়গা হারিয়েছেন।
মার্চের পর থেকে প্রিমিয়ার লিগের কোন ম্যাচেই মূল দলে জায়গা পাননি। এ কারনে ইংল্যান্ডের বিশ^কাপ দল থেকেও ছিটকে পড়ার শঙ্কা তৈরী হয়েছে।
মন্তব্য করুন