নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার ঢাকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে ‘প্রফেসর ডক্টর আব্দুল করিমের জীবন ও কর্ম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রকাশনা) ড. মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। তিনি বলেন, প্রফেসর ড. আব্দুল করিম প্রচলিত কাহিনী বা কিংবদন্তির ওপর নির্ভর না করে শিলালিপি, মুদ্রা ও সমসাময়িক দলিলের ওপর ভিত্তি করে ইতিহাস পুনর্গঠন করেছেন। তার এই তথ্যনিষ্ঠ গবেষণাই বাংলার ইতিহাসকে প্রকৃতপক্ষে সমৃদ্ধ করেছে।

প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ স্মৃতিচারণ করে বলেন, ড. আব্দুল করিমের সরাসরি ছাত্র হতে পেরে আমি গর্বিত। ইতিহাস চর্চায় এই মনীষীর মধ্যে আমরা যে তথ্যনিষ্ঠা, শ্রম এবং সত্যের প্রতি আপসহীন দায়বদ্ধতা দেখেছি, তা বর্তমানে সত্যিই বিরল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মু. বিল্লাল হোসেন খান এই মনীষীর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ব্যাপক পরিসরে এমন প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত রাখা হবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রকাশনা) মো. গোলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ জব্দ ও ধ্বংস।

দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

যুক্তরাষ্ট্রের সামনে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির বিকল্প : ইরানি গার্ড বাহিনী

দেশে দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার হবে : ডা. জাহেদ উর রহমান

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

পত্রিকার প্রচার সংখ্যা ও টিআরপি নির্ধারণে স্বচ্ছতা আনা হবে : তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

বরিশালে সড়ক উদ্বোধন করলেন প্রশাসক শিরীন

১০

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬

১১

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে : আব্দুস সালাম পিন্টু

১২

ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

১৩

খুলনা বিভাগে এবার কোরবানির পশুর ঘাটতি নেই : উদ্বৃত্ত ৩ লাখ ৬৭ হাজার ৩৬০টি পশু

১৪

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

১৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৬

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারবাহী দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

১৭

মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

১৮

১১ দিনের লড়াই শেষে জাপানের একটি বড় দাবানল নিয়ন্ত্রণে

১৯

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

২০