নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার নাচোল উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের আরোহী দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭)। নিহত দু’জন সম্পর্কে শ্যালক-দুলাভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরবেলা মোটর সাইকেল যোগে সোহাগ হোসেন ও রবিউল আওয়াল জিসান নামের দুইব্যক্তি আজিপুরের ভোলামোড় এলাকা থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের আরোহী দুইব্যক্তিকে  মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সামনে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির বিকল্প : ইরানি গার্ড বাহিনী

দেশে দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার হবে : ডা. জাহেদ উর রহমান

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

পত্রিকার প্রচার সংখ্যা ও টিআরপি নির্ধারণে স্বচ্ছতা আনা হবে : তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

বরিশালে সড়ক উদ্বোধন করলেন প্রশাসক শিরীন

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে : আব্দুস সালাম পিন্টু

১০

ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

১১

খুলনা বিভাগে এবার কোরবানির পশুর ঘাটতি নেই : উদ্বৃত্ত ৩ লাখ ৬৭ হাজার ৩৬০টি পশু

১২

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

১৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৪

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারবাহী দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

১৫

মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

১৬

১১ দিনের লড়াই শেষে জাপানের একটি বড় দাবানল নিয়ন্ত্রণে

১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

১৮

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

১৯

নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০