নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারবাহী দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

 চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই দুর্ঘটনার ফলে বিভিন্ন আমদানিকারকের প্রায় ২ হাজার ৮০০ একক (টিইইউএস) কনটেইনার পণ্য খালাসে অনিশ্চয়তা তৈরি হয়েছে আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্টদের মধ্যে।

ঘটনা তদন্তে নৌ-বাণিজ্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বহির্নোঙর থেকে জাহাজ দুটি বন্দরের জেটিতে আনার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য নিয়ে বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজ দুটি। এর মধ্যে একটি বিশ্বের শীর্ষ শিপিং কোম্পানি ‘মায়ারস্ক’-এর এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান এইচ আর লাইনের মালিকানাধীন ‘এইচ আর তুরাগ’।

বর্তমানে জাহাজ দুটি বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শিডিউল অনুযায়ী জাহাজ দুটির শুক্রবারই চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ার কথা ছিল। কিন্তু সংঘর্ষের ফলে জাহাজের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং নিরাপত্তার ঝুঁকি থাকায়, বন্দর কর্তৃপক্ষ জাহাজ দুটিকে জেটিতে আসার অনুমতি দেয়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে নৌ-বাণিজ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কমিটির সদস্যরা তদন্ত কাজ শুরু করতে পারেননি বলে জানিয়েছেন প্রিন্সিপাল অফিসার শেখ জালাল উদ্দিন গাজী।

ক্ষয়ক্ষতি নিরূপণ ও মেরামত শেষে চলাচলের অনুমতি না পাওয়া পর্যন্ত পণ্য খালাস প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

পত্রিকার প্রচার সংখ্যা ও টিআরপি নির্ধারণে স্বচ্ছতা আনা হবে : তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

বরিশালে সড়ক উদ্বোধন করলেন প্রশাসক শিরীন

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে : আব্দুস সালাম পিন্টু

ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিভাগে এবার কোরবানির পশুর ঘাটতি নেই : উদ্বৃত্ত ৩ লাখ ৬৭ হাজার ৩৬০টি পশু

১০

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

১১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১২

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারবাহী দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

১৩

মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

১৪

১১ দিনের লড়াই শেষে জাপানের একটি বড় দাবানল নিয়ন্ত্রণে

১৫

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

১৬

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

১৭

নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৮

ঢাকা মহানগরীতে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে : ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করলেন

২০