নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

 তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল।

আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২১ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারনে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯ ওভারে নির্ধারিত হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলংকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ২১ বলে ৪৩ রানের সূচনা করে শ্রীলংকা। ১০ বলে ১৯ রান করা লংকান ওপেনার ইমেশা দুলানিকে সাজঘওে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন অফ-স্পিনার সুলতানা খাতুন।

এরপর সুলতানার ঘূর্ণিতে পড়ে ৫৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। কিন্তু ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ২৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় গড়া ৪১ রানের সুবাদে ৯ ওভারে ৬ উইকেটে ৮৭ রান তুলে শ্রীলংকা।

সুলতানা ২ ওভারে ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ১ উইকেট শিকার করেন।

জবাবে ১৩ রানে প্রথম উইকেট পতনের পর ২০ বলে ৩০ রান যোগ করেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৫৬ রানের মধ্যে বিদায় নেন তারা। জুয়াইরিয়া ১১ বলে ১৫ এবং সোবহানা ১৫ বলে ২১ রান করেন। তাদের বিদায়ের সময় ২০ বলে ৩২ রান দরকার ছিল বাংলাদেশের।

অষ্টম ওভারে স্বর্ণা আক্তার ৪ ও রিতু মনি ৩ রানে আউট হলে শেষ ওভারে ১৪ রান দরকার পড়ে বাংলাদেশের। শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ১টি ছক্কায় ৯ বলে ১৩ রান করেন তিনি। পরের দুই বল থেকে ৪ রান তুলেন সুলতানা। চতুর্থ বলে চার মেরে শেষ দুই ডেলিভারিতে জয়ের জন্য ৬ রানের সমীকরন পায় বাংলাদেশ। কিন্তু শেষ দুই বলে ২ রানের বেশি তুলতে পারেননি সুলতানা ও শারমিন। ফলে ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ।

সুগানদিকা কুমারি ও আতাপাত্তু ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন আতাপাত্তু।

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে : কৃষিমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : মির্জা ফখরুল

কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল

আগামীকাল বালক ও বালিকা বিভাগের সেমিফাইনাল

খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম ও উন্নত সুযোগ-সুবিধা নিয়ে ফিরছে ডিপিএল

জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১০

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

১১

ঝড়-বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতির আশঙ্কায় ঝিনাইদহের ধান চাষিরা

১২

মুন্সীগঞ্জে সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

১৩

হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে

১৪

আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

১৫

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

লম্বা লাইনের পরিবর্তে উল্টো মোটরসাইকেল চালকদের অপেক্ষায় পাম্পের কর্মচারীরা।

১৭

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫১

১৮

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

১৯

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

২০