নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

নগরীতে পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

আকিজ বাই সাইকেল র‌্যালী এবং ‘স্টান্ট শো’ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

গতকাল শুক্রবার দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত আকিজ বাই সাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিইস্টের সহযোগিতায় খুলনা বিভাগের প্রথম ‘স্টান্ট শো’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরআগে একটি সাইকেল র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি এসে শেষ হয়।

কেসিসি প্রশাসক আরো বলেন, সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে মানুষের নিরাপদ যাতায়াতের পাশাপাশি দুর্ঘটনা ও যানজট হ্রাস পাবে। সেই সঙ্গে বায়ুদূষণ যেমন কমবে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব নগরী গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। ‘স্টান্ট শো’ প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ।

চোখ ধাঁধানো ‘স্টান্ট শো’ দেখে মুগ্ধ হন কেসিসি প্রশাসকসহ উপস্থিত সবাই। পরে আকিজ বাই সাইকেলের পক্ষ থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানার আপকে ২৫শ’ টাকা এবং ২য় রানার আপের হাতে ১৫শ’ টাকার পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ এবং সায়েদ খান।

অন্যান্যের মধ্যে নড়াইল সাইক্লিস্ট, নোওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিস্ট, অভয়নগর সাইক্লিস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন রেজাউর রহমান (এডমিন), কাজী সাদিক (এডমিন) সহ খুলনা সাইক্লিইস্টের পরিচালনা কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি : মনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

১০

আম খাওয়ার উপকারিকা!

১১

নরসিংদীতে মাদক বিরোধী অভিযান, ২জনকে দণ্ড

১২

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

১৩

মানব পাচার রোধে সীমান্তে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার, বিপন্ন শিশুদের পুনর্বাসন চলছে

১৪

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৫

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

১৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

১৭

সার সংরক্ষণে দ্রুতগতিতে এগোচ্ছে ৩৪টি আধুনিক বাফার গুদাম নির্মাণ

১৮

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন।

২০