নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় তেহরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছেন তিনি।
খবর এএফপি’র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা যে প্রস্তাব দিয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে আলোচনার প্রস্তাবের খসড়া পাঠিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বড় ধরনের অতর্কিত হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু করে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত মাত্র এক দফা সরাসরি আলোচনা হয়েছে। সেটিও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রেখেছে। এতে বিশ্ববাজারে তেল, গ্যাস ও সার সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

ইরানের প্রস্তাবে অসন্তুষ্টির কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা এমন কিছু দাবী করছে, যা আমি পূরণ করতে পারব না।’ তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে দাবী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে দেশটির নেতৃত্বে ‘চরম মতবিরোধ’ রয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারা (ইরান) আলোচনায় অগ্রগতি করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছাতে পারবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’

চুক্তি না হলে কী করবেন জানতে চাইলে নতুন হামলার বিষয়ে সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা কি দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেব নাকি চুক্তির চেষ্টা করব-এই দুটোই বিকল্প।’

তবে তিনি আর কোনো বড় ধরনের সামরিক অভিযান চালাতে আগ্রহী নন বলেও জানান। এটিকে তিনি শুধু সম্ভাব্য বিকল্প হিসেবে রেখেছেন।

এছাড়া, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার ৬০ দিনের সময়সীমা অতিক্রম করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, এ ধরনের অনুমোদনের প্রয়োজনীয়তা ‘সম্পূর্ণ অসাংবিধানিক।’

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির কারণে অতিরিক্ত সময় পাওয়া গেছে। এটিকে ‘বড় বিজয়’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি : মনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

১০

আম খাওয়ার উপকারিকা!

১১

নরসিংদীতে মাদক বিরোধী অভিযান, ২জনকে দণ্ড

১২

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

১৩

মানব পাচার রোধে সীমান্তে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার, বিপন্ন শিশুদের পুনর্বাসন চলছে

১৪

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৫

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

১৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

১৭

সার সংরক্ষণে দ্রুতগতিতে এগোচ্ছে ৩৪টি আধুনিক বাফার গুদাম নির্মাণ

১৮

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন।

২০