নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

রাজশাহীতে ১৮ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থেকে ও শেষ রক্ষা হলো না বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেলালের। র‌্যাব-৫ গতকাল বুধবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে । আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা ১৮ বছর আগের ওয়ারেন্টভুক্ত মামলার আসামি বেলালকে গ্রেফতার করে।

এতে জানানো হয়, ২০০৭ সালে বেলালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হওয়ার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। দীর্ঘ ১৮ বছর নিজের পরিচয় গোপন রাখতে বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করেছেন। সাম্প্রতিক সময়ে বেলাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অবস্থান করছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, নওগাঁ জেলার মান্দা থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মারুফ ভূঁইয়া ইয়াবাসহ গ্রেপ্তার ২

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

পিরোজপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

রাজশাহীতে ১৮ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বানে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

বৈষম্যহীন সংস্কৃতি গড়তে সরকারের লক্ষ্য ইনক্লুসিভ সোসাইটি তৈরি

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন

ধানক্ষেতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষককে কুপিয়ে হত্যা

১০

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১১

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে সেমিনার উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য: গাকৃবি ভিসি

১২

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

১৩

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

১৪

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৫

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

১৬

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

১৭

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

১৮

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

১৯

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

২০