নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

বেনাপোল স্থলবন্দরের দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে : প্রতিমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার বিশ্বব্যাংকের অর্থায়নে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তিনি আজ সংসদে যশোর-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের আনীত জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান।

জাতীয় সংসদে তিনি জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়নাধীন এসিইএসএস প্রকল্পের আওতায় বেনাপোল স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ সিস্টেম নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রায় ৭ হাজার ৫০০ রানিং মিটার ড্রেনেজ সিস্টেমসহ বন্দর ভবন, যাত্রী পার্কিং সুবিধা, ইয়ার্ড, ওয়্যারহাউস এবং শিপমেন্ট সুবিধা উন্নয়নের জন্য ৩৫৫ কোটি টাকার দুটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে দরপত্রের মূল্যায়ন কার্যক্রম চলছে এবং শিগগিরই জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ শুরু হবে।

তিনি আরও জানান, বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অননুমোদিত প্রবেশ রোধে গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, পূর্বে বিশেষ নিরাপত্তা ইউনিট মোতায়েন থাকলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে আবারও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েনের মাধ্যমে একটি বিশেষ নিরাপত্তা বলয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কিছু অপরাধচক্র সদস্যকে থানা পুলিশ বারবার গ্রেপ্তার করলেও তারা জামিনে বের হয়ে পুনরায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করছে। এ কারণে ২৪ ঘণ্টা নজরদারি ও নিরাপত্তা বাহিনীর শক্ত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বেনাপোল স্থলবন্দরে প্রতিদিন ভোর ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল এলাকায় সহকারী পরিচালকসহ ১০ জন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

প্রতিমন্ত্রী বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের রপ্তানি-আমদানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর নিরাপত্তা, শৃঙ্খলা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করতে সরকার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যে চলমান টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হওয়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে বন্দর ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি আসবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে : প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ জব্দ

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১০

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১১

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

১২

কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

১৪

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

১৫

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

১৭

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

১৮

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

২০