নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এ বছরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

আজ দিবসটি উপলক্ষ্যে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞ বিচারকমন্ডলি, সাংবাদিক, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ র‌্যালিতে অংশ নেন।

জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম।

তিনি বলেন, আইনগত সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কিছু ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে প্রি-কেস মিডিয়েশন ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও তা এখনো চট্টগ্রামে সম্পূর্ণরূপে চালু হয়নি। একইসঙ্গে, অনলাইন কার্যক্রম পরিচালনা এবং সরেজমিনে তদারকির মাধ্যমে বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও কার্যকর ফলাফল পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আইনগত সহায়তা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সহজীকৃত হেল্পলাইন নম্বর ১৬৬৯৯ চালু করা হয়েছে, যা পূর্বের তুলনায় আরো ব্যবহার বান্ধব। এ নম্বরটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নোটিস বোর্ডে তা প্রদর্শনের আহ্বান জানান।

পাশাপাশি, জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মতোই ১৬৬৯৯ নম্বরটি যেন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় ২০২৫ সালের লিগ্যাল এইডের কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে কয়েকজন উপকারভোগী  প্রাপ্ত সেবার বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ডিসি প্রসিকিউশন হাছানুল্লাহ চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, সাধারণ নাগরিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে : প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ জব্দ

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১০

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১১

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

১২

কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

১৪

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

১৫

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

১৭

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

১৮

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

২০